ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্মশানে যাওয়ার পথে দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে এক নারীর মরদেহ সৎকার করতে শ্মশানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও একজন শিশু রয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা শ্রাবণী মুহুরির মৃত্যু হয়। তার মরদেহ সৎকার করতে একটি ট্রাকে করে পরিবার ও প্রতিবেশীরাসহ প্রায় ৪০ জন নবদ্বীপে যাচ্ছিলেন। পথে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে পৌঁছালে গাড়িটি সড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

পরে শ্রাবণী মুহুরির মরদেহসহ সবাইকে উদ্ধার করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ১৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। কিছুক্ষণ পরে আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে। অবশ্য হিন্দুস্তান টাইমস, দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।

সূত্র: জি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102