ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্যাম্পুর দাম কম না রাখায় দোকানদারের বিরুদ্ধে মামলা দিলেন সার্জেন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত
শ্যাম্পুর দাম কম না রাখায় দোকানদারের বিরুদ্ধে মামলা দিলেন সার্জেন্ট

শ্যাম্পুর দাম কম না রাখায় এক ফার্মেসি মালিকের মোটরসাইকেল অবৈধ পার্কিংয়ে রাখার মামলা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর বান্দ রোডে। আর অভিযুক্ত ওই পুলিশ সার্জেন্টের নাম শহীদুল ইসলাম।

মোটরসাইকেলটির আশপাশে অন্তত অর্ধশত মোটরসাইকেল একইভাবে পার্কিংয়ে ছিল। কিন্তু সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ওই ফার্মেসি মালিকের মোটরসাইকেলের বিরুদ্ধে অবৈধ পার্কিংয়ের মামলা দেয়ায় অন্যান্য ফার্মেসির মালিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে শনিবার (৮ মে) সকালে ট্রাফিক সার্জেন্ট শহীদুল ইসলাম শ্যাম্পু কেনার জন্য বান্দ রোডের মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে হাওলাদার ফার্মেসিতে যান। শ্যাম্পুর দাম ২৩০ টাকা চায় ফার্মেসির মালিক খলিলুর রহমান। সার্জেন্ট দাম কমানোর কথা বললে দোকানদার ১০ টাকা দাম কমান। কিন্তু ওই সার্জেন্ট এতে সন্তুষ্ট না হয়ে বরং কেনা দামে শ্যাম্পু নিতে চান। দু’জনের বাদানুবাদের এক পর্যায় ২২০ টাকায় শ্যাম্পু নিয়ে যাওয়ার সময় ফার্মেসি মালিককে দেখে নেয়ার হুমকি দেন বলে অভিযোগ ওই সার্জেন্টের বিরুদ্ধে।

এ ঘটনার জেরে সার্জেন্ট শহীদুল ইসলাম শনিবার রাত পৌনে ৮টার দিকে ওই ফার্মেসির সামনে বান্দ রোডে পার্কিং করা মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এক সময় অবৈধ পার্কিংয়ের অভিযোগ তুলে ফার্মেসির মালিক খলিলুর রহমানের হোন্ডা সিডিআই-১০০ সিসি মোটরসাইকেলের বিরুদ্ধে ৩ হাজার টাকার মামলা দেন সার্জেন্ট শহীদুল ইসলাম। একই সময় ফার্মেসিতে ওষুধ কিনতে আসা এক ক্রেতার মোটরসাইকেলেরও মামলা দেন। তবে আশপাশের অন্যান্য কোনো মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেননি।

সার্জেন্ট শহীদুল ইসলাম দর কষাকষি করে শ্যাম্পু কেনার কথা স্বীকার করেন। তবে শ্যাম্পুর দাম কম না রাখায় ওই ফার্মেসি মালিকের মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, ব্যক্তিগত কোনো জেরে কারও বিরুদ্ধে মামলা দেয়া অন্যায়। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102