ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীপুরে অটো চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪৫ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে এক অটোরিকশা চালককে হত্যা অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়রা অটো চার্জ দেওয়ায় ঘরে লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানা পুলিশের মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)আবু জাফর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অটোচালক আনোয়ার হোসেন আনু (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আনোয়ারের একটি অটোরিকশা ছিল, সে তা দিয়েই জীবিকা নির্বাহ করত। সারাদিন অটো চালানোর পর রাতে চার্জ দিতে তার বাড়িতে অটো যাবার কোন রাস্তা না থাকায়, বাড়ি থেকে ৪০০ গজ দুরে টিন দিয়ে ঘর নির্মাণ করে অটো চার্জ দিতেন। ওই ঘড়ে অটো পাহাড়া দিতে এক পাশে রাতে ঘুমাতেন তিনি। রবিবার দিবাগত রাতে অটো চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন আনোয়ার। গভীর রাতে অজ্ঞাত দূর্বুত্তরা সিঁধ কেটে ঘড়ে ঢুকে। পড়ে অটো চালককে গলায় রশিপেচিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে স্থানীয়রা আনোয়ারের লাশ ওই ঘরে পড়ে থাকতে দেখ পুলিশে খবর দেয়।
এস আই আবুজাফর মোল্লা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তথ্য উদঘাটনে অভিযান শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102