গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
পুলিশ জানায়, সকালে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় সড়কে যাত্রীবাহী একটি অটোরিকশার উপর পড়লে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত আরও দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। এসময় প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।