ads
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীপুরে রিসোর্ট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টের একটি কক্ষ থেকে মো. জিল্লুর আহমেদ (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া এলাকার ওই রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ঢাকার গুলশানর জহুরুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, পরিবারের সদস্যদের নিয়ে ৮ অক্টোবর (শুক্রবার) ওই রিসোর্টে বেড়াতে আসেন মো. জিল্লুর আহমেদ। রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সাড়ে ৯টার দিকে জিল্লুর আহমেদের বড় ভাই জামাল আবদুন নাসেরের কক্ষে গিয়ে ডাকাডাকি শুরু করেন। দরজা খুলতেই জিল্লুর আহমেদের অবস্থা গুরুতর দেখতে পান। পরে তাদের সঙ্গে বেড়াতে যাওয়া চিকিৎসক রেজাউল করিমকে ডাকেন তারা। তিনি প্রাথমিকভাবে দেখে জিল্লুর আহমেদের হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান।

এ ব্যাপারে সারাহ রিসোর্টের ম্যানেজার ইসমাইল হোসেন জানান, মৃত জিল্লুর আহমেদ হাট অ্যাটাকে মারা গেছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরশাদ বলেন, রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102