ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে আগুনে পুড়ে ২০ দোকান ভস্মীভূত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজারে আগুন লেগে ২০টি দোকানের মালামাল পুড়ে গেছে। শনিবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত। শ্রীবরদী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন জানান, লকডাউন ও রমজানের কারণে শনিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া মধ্য বাজারে লোকজন ছিল একেবারেই কম। এরই মধ্যে সোলায়মানের লেপতোষকের দোকানে আগুন লাগে। কিন্তু দোকান বন্ধ থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি। পরে ওই দোকানের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে পুড়ে যায় সার, বীজ, মুদি, টেইলার্স, চাল, ডাল, লেপতোষকসহ ২০ দোকানের মালামাল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ‘সোলায়মানের লেপতোষকের দোকানে থেকে প্রথমে ধোঁয়া বাইর হইতে দেখি। লকডাউনের কারণে দোকান বন্ধ থাকায় ভেতরে ঢোকা যায় নাই। তার একটু পরে আগুন ছড়িয়ে আশপাশের দোকানগুলোতে লেগে যায়।’

আরেক ব্যবসায়ী আব্দুল মজিদ বলেন, ‌‌‌‘আমার দোকানে চার লাখ টাকার মত জিনিস আছিল। আগুনে আমার সব শেষ হয়ে গেল। আমি এহন কী করে খামু?’

শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে ২০টি দোকান ঘর একেবারে পুড়ে গেছে। হিসাব করে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক বলা যাবে।’

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নামের তালিকা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102