ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে গৃহবধূ ধর্ষণ মামলায় ইউপি সদস্য আন্ডা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

শেরপুর; শেরপুরের শ্রীবরদীতে গৃহবধূ ধর্ষণে অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম আন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে পৌরসভার তাতিহাটী এলাকা থেকে গ্রেপ্তার করে। রফিকুল উপজেলার তাতিহাটী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, দুটি শিশু সন্তান নিয়ে ওই নারী বাবার বাড়ি বসবাস করেন। তার স্বামী ঢাকায় দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকেন। একা থাকায় দীর্ঘদিন ধরে তাকে মনি মুক্তা ওরফে মনির নামে এক যুবক উত্ত্যক্ত করে আসছিল।

নির্যাতনের শিকার নারী জানান, ঈদে গরু বিক্রির করতে তার বাবা ঢাকায় যাওয়ার সুযোগে বুধবার রাত ২টার দিকে কৌশলে মনির তার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকেন। পরে ঘুমন্ত অবস্থায় তার মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন।

এক পর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে মনিরকে আটক করে। পরে রাতেই স্থানীয় ইউপি সদস্য রফিকুলসহ প্রভাবশালীরা সালিশে বসেন। তবে ওই সময় রফিকুল ও নিজের বড় ভাইদের সহযোগিতায় পালিয়ে যান মনির।

এ ঘটনায় মনির ও তাকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে ইউপি সদস্য রফিকুলসহ ৬ জনকে আসামি করে সকালে শ্রীবরদী থানায় মামলা করেন ওই নারী। দুপুরে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তাকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পাবার পরপরই তারা ওই নারী উদ্ধার করেন। পরে মামলা নিয়ে এজাহারভূক্ত আসামি রফিকুলকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102