ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে চালককে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাই, বিক্রি করতে গিয়ে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

শেরপুর; শেরপুরের শ্রীবরদীতে জসিম মিয়া (১৫) নামে এক চালককে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাইয়ের পর সেটি বিক্রি করতে গিয়ে আটক হয়েছে মো. মাসুদ মিয়া (৩৫) নামে এক ছিনতাইকারী। ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের হাঁসধরা গ্রামের ধান ক্ষেত থেকে ওই ভ্যানগাড়িচালক লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার রাতে ছিনতাইয়ের মূল হোতা মাসুদকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।

নিহত ভ্যানচালক জসিম হাঁসধরা গ্রামের মো. গোলাপজলের ছেলে। আর আটক মাসুদ পার্শ্ববর্তী বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জসিম টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পরিবারের দারিদ্র্যতার কারণে সে পড়ালেখার পাশাপাশি ভ্যানগাড়ি চালাতো।

গত বুধবার সন্ধ্যায় ভাড়া যাওয়ার কথা বলে পার্শ্ববর্তী বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ মিয়াসহ (৩৫) ৪/৫ জন মিলে তার ভ্যানগাড়ি ভাড়া নেয়। পরে তারা জসিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে ওই গ্রামের বড়ইকুচি সড়কের পাশে ধানক্ষেতে লাশ ফেলে ভ্যানগাড়ি নিয়ে পালিয়ে যায়।

এদিকে ওই রাতেই ছিনতাইকৃত ভ্যানগাড়ি বিক্রি করতে গেলে শ্রীবরদী শহরের উত্তর বাজারের লোকজন মাসুদকে সন্দেহমূলকভাবে আটক করে থানায় দেয়। পরে জসিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু করে শ্রীবরদী থানা পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে হাঁসধরা গ্রামের লোকজন জসিমের লাশ একটি ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসান বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102