ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদী‌তে স‌রকারি কাজে বাঁধা ও মারধরের অভিযোগে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ২৬ বার পঠিত

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে স্যাটেলাইট ক্লি‌নিক প‌রিচালনার সময় সরকা‌রি কাজে বাঁধা, মারধর ও লাঞ্চনার অভিযোগে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়া‌রি) বিকেলে পৌর শহরের চৌরাস্তা মোড়ে প্রায় ঘন্টাব‌্যা‌পি এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। প‌রিবার প‌রিকল্পনা বিভাগের ম‌াঠ পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধনে জানানো হয়, প্রতিমাসের ন্যায় গত ২৪ জানুয়া‌রি ভেলুয়া ইউনিয়নের বন্ধ ধাতুয়া গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে স্যাটেলাইট ক্লি‌নিক প‌রিচালনা করেন। এতে ভেলুয়া প‌রিবার প‌রিকল্পনা প‌রিদর্শক আবু নেওয়াজ আজাদ, প‌রিদ‌র্শিকা লাকী খাতুন, সহকা‌রি মুস‌লিমা আক্তার, আয়া র‌হিমা খাতুন দায়িত্বে ছিলেন। কিন্তু একই গ্রামের বা‌সিন্দা আব্দুর রহমানের ছেলে সরোয়ার (৪০), মৃত খ‌লিলুর রহমানের ছেলে আলী আকবর (৫৫) আব্দুল মান্নানের ছেলে স্বপন মিয়া (৩২) সহ কয়েকজন অতর্কিতভাবে তাদের উপর হামলা চালিয়ে ক্লি‌নিকের কার্যক্রম বন্ধ করে দেন। এক পর্যায়ে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরই প্রতিবাদে ও দোষীদের শা‌স্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় উপ‌স্থিত ছিলেন উপ-সহকা‌রি ক‌মিউ‌নি‌টি মেডিকেল অ‌ফিসার কামরুল হাসান খান, বেলায়েত হোসেন, মাহ‌বুবা আক্তার, প‌রিবার প‌রিকল্পনা প‌রিদর্শক শ‌ফিকুল ইসলাম, আ‌মিনুল ইসলাম, প‌রিবার কল‌্যাণ প‌রিদ‌র্শিকা হা‌সিনা মমতাজ, লাকী খাতুন প্রমুখ।

ভেলুয়া ইউনিয়নের প‌রিবার প‌রিকল্পনা প‌রিদর্শক আবু নেওয়াজ আজাদ বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারক‌লি‌পি দিয়েছি। পাশাপা‌শি শ্রীবরদী থানায় একটি লি‌খিত অভিযোগ দায়ের ক‌রছি। দ্রুত সময়ের ম‌ধ্যে আইনগত ব‌্যবস্থা গ্রহণের দা‌বি কর‌ছি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাঈম মোহাম্মদ না‌হিদ হাসান বলেন, এক‌টি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব‌্যবস্থা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102