ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক লিটনের ওপর অত‌র্কিত হামলা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

শ্রীবরদী; শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন শ্রীবরদী-বকশিগঞ্জ সড়কে সেতুর ওপর এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন, হোটেল শ্রমিক মঞ্জু (৩২)। তিনি পৌরশহরের পূর্ব চককাউরিয়া এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মোতাহারুল ইসলাম লিটন পৌরশহরের তাতিহাটি এলাকার বাসা থেকে মোটরসাইকেলে চেপে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। পথে কার্যালয় সংলগ্ন সেতুর ওপর হোটেলশ্রমিক মঞ্জু পেছন থেকে রড দিয়ে তার মাথাসহ বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

এ ঘটনার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত হামলাকারী মঞ্জুকে আটক করে পুলিশ।

হামলার প্রতিবাদে সন্ধ্যায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম ভাসানি বলেন, ‘আমরা এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাই।’

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জুলফিকার আলী রাতে বলেন, ‘মোতাহারুল ইসলাম লিটন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। তবে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

হামলার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ‘হামলাকারীকে আটক ও আলামত উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102