ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদী পাক হানাদার মুক্ত দিবস আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

আজ ৬ ডিসেম্বর। শেরপুরের শ্রীবরদী উপজেলা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় শ্রীবরদী উপজেলা। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনী শ্রীবরদী সদর, ভায়াডাঙ্গা, ঝগড়ার চর ও কুরুয়াতে ক্যাম্প স্থাপন করেন। পাকহানাদার বাহিনীর হাতে শহীদ হন ২৪ জন মুক্তিযোদ্ধা। তবে মিত্র বাহিনীর তীব্র আক্রমনে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা শ্রীবরদী ছাড়তে বাধ্য হয়।

৪ ডিসেম্বর ধানুয়া কামালপুরে মিত্রবাহিনীর আক্রমনে হেরে পাক হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবরদীর দিকে অবস্থান নিলে ১১নং সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহেরের নেতৃত্বে মিত্রবাহিনী প্রবল আক্রমন চালান।

৬ ডিসেম্বর ভোরে মিত্রবাহিনীর আক্রমনে ক্যাম্প ছেড়ে পাকহানাদার বাহিনী শ্রীবরদীর লংগরপাড়া হয়ে শেরপুরের দিকে পিছু হটেন। ওই দিনই তারা জামালপুরে অবস্থান নেন। হানাদার মুক্ত হয় শ্রীবরদী উপজেলা। তখন শ্রীবরদীতে স্বাধীন বাংলার পতাকা উড়ান মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সি (বীরপ্রতীক) ও মুক্তিযোদ্ধা আব্দুর রেজ্জাক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102