ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে মেছো বাঘ অবমুক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জন্ম নেয়া একটি মেছো বাঘ প্রথমবারের মতো ফিরলো তার আপন ভুবনে। এর আগে বিকেল ৪টায় প্রথম সে গাড়িতে চড়ে সাড়ে ৪টার দিকে গাড়িতে করে বনে প্রবেশ করে। তারপর সেখানে নামানো হয় তার খাঁচা। বনে খাঁচা নামানোর পর বাঘটির নিজের আবাসন জঙ্গল হলেও তার কাছে এটি অপরিচিত।

লাউয়াছড়া বনে মেছো বাঘ অবমুক্ত করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি মো. নেছার উদ্দিন, সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিকি, রেঞ্জ অফিসার আব্দুল মোতালিব ও সজল দেব প্রমূখ।

বেশ কয়েক প্রজাতির বন্যপ্রাণীও ছিলো। তাদের মধ্যে ছিল একটি অজগর, একটি লজ্জাবতী বানর, একটি সংকনী সাপ ও একটি গন্ধগকুলসহ আরও বেশ কয়েকটি বন্যপ্রাণী।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বছর দেড়েক আগে বাঘটির মাকে দিনারপুর এলাকা থেকে আহতবস্থায় উদ্বার করা হয়। সেবা ফাউন্ডেশনে রেখে সুস্থ করার সময় বাঘটি দুটি বাচ্চা দেয়। এটি তাদের একটি।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, সেবা ফাউন্ডেশনে অনেক প্রাণী আছে। কিছু প্রাণী বনের পরিবেশে অমানান। তাছাড়া আগের বন এখন নেই। বনে এখন মানুষের বিচরণ। বনে পানি ও পশু খাদ্যের অভাব রয়েছে। তাই সব প্রাণী সব সময় অবমুক্ত করতে পারেন না। আবার এদের জন্য সেবা ফাউন্ডেশনে প্রচুর খাদ্যেরও যোগান দিতে তাকে হিমসীম খেতে হয়। তাই অবমুক্ত না করেও উপায় নেই। তাই মঙ্গলবার তিনি বাঘসহ অনান্য প্রাণীগুলো অবমুক্ত করেন। তিনি জানান, তাঁর সেবা ফাউন্ডেশনে জন্ম নেয়া আরও কিছু প্রাণী আছে সেগুলোও তিনি আগামীতে অবমুক্ত করবেন।

বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন বিভাগের সহযোগীতায় লোকালয়ে মানুষের হাতে আহতবস্থায় ধরা পড়া ও সেবা ফাউন্ডেশনে জন্ম নেয়া এ প্রাণীগুলো অবমুক্ত করার পর তিনি অতিথিদের নিয়ে বনে পাখির খাদ্যের জন্য একটি বট বৃক্ষরোপন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102