ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

মৌলভীবাজার শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর ৫টার সময় শ্রীমঙ্গলের সকিনা পাম্পের সামনে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন জালাল মিয়া (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইনচার্জ আজিজুল হক রাজন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুস ছালেক জানান ভোরে শ্রীমঙ্গলের সকিনা পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ডভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল। পেছন দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিলে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102