ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলংকায় শুক্রবার ভোরে কারফিউ প্রত্যাহার, গ্রেফতার অর্ধশত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩২ বার পঠিত

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনের বাইরে বিক্ষোভকারীরা হামলা চালানোর চেষ্টা করলে নারীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

এদিকে শুক্রবার ভোরে কলম্বোর বেশ কয়েকটি এলাকায় জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

কারফিউ প্রত্যাহার করা হয়। এদিকে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে নারীসহ ৪৫ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

কলম্বো পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালডুয়া বলেন, অর্থনৈতিক তীব্র সংকটের মধ্যে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদে হামলার চেষ্টা করছিলেন। এর পর পুলিশ কারফিউ জারি করে।

সহিংসতায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। শেষ পর্যন্ত টিয়ারশেল আর জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর পর রাতেই কলম্বো উত্তর, দক্ষিণ, কলম্বো সেন্ট্রাল, নুগেগোদা, মাউন্ট লাভিনিয়া এবং কেলানিয়া এলাকায় কারফিউ জারি করা হয়।

এর আগে মিরিহানা জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শতাধিক বিক্ষোভকারীর। এ সময় বিক্ষোভকারীরা ‘দূর হও গোতা’ এবং ‘গোতা একজন স্বৈরাচারী’ বলে স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, একটি পুলিশ বাসে আগুন দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102