ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ শেষ চারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

প্রথম দুই ম্যাচে টানা জয় নিয়ে ‘এ’ গ্রুপ থেকে আগেই বঙ্গবন্ধু কাপ দ্বিতীয় আন্তর্জাতিক কাবাডির সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে গ্রুপ সেরা হিসেবে কোন দলটি শেষ চারে খেলবে সেটি নিশ্চিত হয়েছে আজ।

রাজধানীর পল্টনে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪০-৩৮ পয়েন্টে হারায় দ্বীপদেশ শ্রীলঙ্কাকে। এই জয়ে গ্রুপ সেরার আসন লাভ করেছে স্বাগতিক দল।

ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ১৮-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দুই অর্ধে একটি করে লোনা পেয়েছে শ্রীলঙ্কা। ম্যাচসেরা হয়েছেন লঙ্কান সহ-অধিনায়ক আসলাম সাজা।
এর আগে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড ও মালয়েশিয়াকে হারায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইংল্যান্ডকে ২টি লোনাসহ ৪৪-১৯ পয়েন্টে এবং মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছিল লাল সবুজের দলটি।

অপরদিকে প্রথম ম্যাচে ৫৩-২৬ পয়েন্টে মালয়েশিয়াকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102