ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সিরিজ শুরু টাইগারদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

স্পোর্টস ডেস্কঃ সব ফরম্যাট মিলিয়ে ১০ ম্যাচ পর জয় পেলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সিরিজ শুরু করে টাইগাররা। মিরপুর শেরেবাংলা মাঠে আগে ব্যাটিং শেষে শ্রীলঙ্কাকে ২৫৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। আর দলীয় ১০২ রানে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নেয় নিজেদের হাতে। কিন্তু এরপর ক্রমেই লাগাম ঢিলা হয়।

লঙ্কান ৮ নম্বর ব্যাটসম্যান ভানিডু হাসারাঙ্গা ক্রিজে গিয়ে ঝড় তোলেন। আর গুরুত্বপূর্ণ মুহূর্তে লিটন দাস ক্যাচ ফেললে শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে শেষ পর্যন্ত কাঙ্খিত জয় ধরা দেয় বাংলাদেশকেই।

৪৪তম ওভারের শেষ বলে দলীয় ২১১ রানে হাসারাঙাকে সাজঘরে ফেরান পেসার মোহাম্মদ সাইফুদ্দিন । পরের বলেই ইসুরু উদানার উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। হাঁফ ছাড়ে বাংলাদেশ। শেষ ১০ ম্যাচের ৯টিতেই হার দেখেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ড্র।

বল হাতে ১০ ওভারের স্পেলে ১০ ওভারের স্পেলে ৩০ রানে চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এতে ওয়ানডেতে ৫০ শিকার পূর্ণ হলো এ টাইগার অফস্পিনারের। ৪৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মিরাজের শিকার ৫১ উইকেট। পেসার মোস্তফিজুর রহমান তিন ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন দুই উইকেট। ১০ ওভারের স্পেলে ৪৪ রানে এক উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102