ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা, বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৫১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। ২৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

২ উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছিল লঙ্কানরা। আজ চতুর্থ দিনের খেলায় মাঠে নামে দুইদল। দিনের শুরুতেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান তাইজুল ইসলাম। ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ১২ রান করে ফিরেন তিনি।

এদিকে আগ্রাসী ব্যাটিং করে ৫৯ বলে ৬ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের ২৬তম হাফসেঞ্চুরি হাঁকান লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। তবে সাইফ হাসানের অভিষেক উইকেটের শিকার হন করুণারত্নে। ৬৬ রান করে ইয়াসিরের হাতে তালুবন্দি হয়ে ফিরেন তিনি।

সাইফের পর লঙ্কান শিবিরে আঘাত হানেন মিরাজ-তাইজুল। মিরাজের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন ধনাঞ্জয়া ডি সিলভা। ৫২ বলে ৪ চার ও ১ ছয়ে ৪১ রান করেন তিনি।

এদিকে তাইজুলের বলে মিড অনে খেলতে গিয়ে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন পাথুম নিসাঙ্কা। তিনি ৩১ বলে ২৪ রান করেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কা ৪১৪ রানের লিড পায়।

লাঞ্চ বিরতি কাটিয়ে মাঠে নেমেই উইকেট হারায় লঙ্কানরা। প্রথম ওভারেই নিরোশান ডিকভেলাকে ফেরান তাসকিন আহমেদ। ২৩ রান করে তাইজুলের হাতে ধরা পড়েন তিনি।

তাসকিনের পর লঙ্কান শিবিরে জোড়া আঘাত হানেন তাইজুল। ৮ রান করে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেন রমেশ মেন্ডিস। ১২ রান করে তাইজুলের বলে বোল্ড হয়ে তার পঞ্চম শিকার হন সুরাঙ্গা লাকমল।

অলআউট হওয়ার আগেই ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে তারা। এতে তারা ৪৩৬ রানের লিড পেয়েছে। এই টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ৪৩৭ রান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102