ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৩ বার পঠিত

চার জাতি ফুটবল টুর্নামেন্টের শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র করলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। কিন্তু সেই লক্ষ্য পূরণ হলো না জামাল ভূইয়াদের। কলম্বোর রেসকোর্স মাঠে মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রতিযোগিতার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে। এ সময় শ্রীলঙ্কার ওয়াজিম রাজেক গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ৭১ মিনিটে সমতা ফেরান বাংলাদেশের জুয়েল রানা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল জামাল-সাদরা। কিন্তু ৯০ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পায় শ্রীলঙ্কা। পেনাল্টি থেকে গোল করে শ্রীলঙ্কা ফাইনালে পৌঁছে দেন ওয়াজিম রাজেক।

৩ ম্যাচের ১টিতে জিতে ও ২টিতে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিশেলস। সমান ম্যাচ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৪। কিন্তু হেড টু হেডে বাংলাদেশকে পেছনে ফেলে স্বাগতিকরা নাম লেখায় ফাইনালে। বিদায় নেয় বাংলাদেশ। যার ফলে মালদ্বীপকে বিদায় করে চারজাতি টুর্নামেন্টের ফাইনালে ওঠা সিসেলসের মুখোমুখি হবে শ্রীলংকা। আগামী শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে দল দুইটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102