ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পালাতে দিলেন না বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩৯ বার পঠিত

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের পালানো ঠেকানোর পর এবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানো ঠেকালেন বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা। বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন অভিবাসন কর্মকর্তারা। খবর এনডিটিভি

অভিবাসন কর্মকর্তারা বলেন, ৭৪ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষ স্ত্রীসহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাঁটিতে ছিলেন। তিনি গতকাল সোমবার রাতে সেখানেই ছিলেন। সেখান থেকেই আজ বিমানবন্দরে আসেন।

এএফপির খবরে বলা হয়, আজ মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া বিমানবন্দরে গিয়ে ভিআইপি স্যুইটে অপেক্ষা করেন। এরপর তার পাসপোর্ট সিল মারার জন্য অভিবাসন কর্মকর্তাদের ভিআইপি স্যুইটে যেতে বলা হয়। কিন্তু তখন তারা পাসপোর্টে সিল মারতে অস্বীকার করেন।

বর্তমানে প্রেসিডেন্ট গোতাবায়া কোথায় আছেন, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ সকালে দুবাই যাওয়ার উদ্দেশে গোপনে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন সাবেক অর্থমন্ত্রী বাসিল। কিন্তু সেখানে থাকা লোকজন তাকে চিনে ফেলেন এবং অল্প সময়ের মধ্যেই একদল বিক্ষোভকারী বিমানবন্দর ঘেরাও করে অবস্থান নেন।

পরবর্তীতে বাসিল রাজাপাকসে বিমানবন্দর ত্যাগ করে কোথায় চলে যান সে সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে রাজাপাকসের পরিবারের কোনো নেতা যেন দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য তল্লাশিচৌকিতে অবস্থান করেছে বিক্ষোভকারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102