ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগ করছেন: প্রধানমন্ত্রীর কার্যালয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪৭ বার পঠিত

প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

সোমবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন গোতাবায়া রাজাপাকসে। তবে রাজাপাকসের কাছ থেকে সরাসরি এ বিষয়ে কোনো কথা আসেনি।

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, তার পদত্যাগ শুধু আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে যখন তিনি সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করবেন। যা এখনও হয়নি।

এর আগে, পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি জানান।

কিন্তু পদত্যাগের বিষয়টি শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা ঘরে ফিরতে নারাজ।

সম্প্রতি জনরোষে পড়ে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। তখন থেকেই প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন আন্দোলনকারীরা।

অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের। ফলে আন্দোলন-বিক্ষোভ করা ছাড়া কোনো উপায় দেখছেন না তারা।

সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102