ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরখা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

বোরখা নিষিদ্ধ করা হচ্ছে শ্রীলঙ্কায়। সেই সঙ্গে এক হাজারের বেশি ইসলামিক স্কুলও বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জনসুরক্ষা মন্ত্রী সরথ বীরাসেকেরা। শনিবার (১৩ মার্চ) তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, শ্রীলঙ্কায় মুসলিম মহিলাদের মুখমণ্ডল ঢাকা পোশাক নিষিদ্ধ করতে ইতিমধ্যেই কাগজপত্রে সই করে ফেলেছেন মন্ত্রী। শ্রীলঙ্কার মন্ত্রিসভায় অনুমোদন মিললেই বোরখা পরা নিষিদ্ধ হয়ে যাবে। জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সরথ বীরাসেকেরা।

সরথ বীরাসেকেরা বলেন, ‘অতীতে আমাদের এখানে মুসলিম মহিলারা কখনই বোরখা পরতেন না। এটা ধর্মীয় গোঁড়ামির প্রতীক, যা বর্তমানে দেখা যাচ্ছে। আমরা নিশ্চিতভাবে এটা নিষিদ্ধ করতে চলেছি।’

মন্ত্রী বীরাসেকেরা আরও জানিয়েছেন, হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করারও পরিকল্পনা নিয়েছে সে দেশের সরকার। তার দাবি জাতীয় শিক্ষা নীতি লঙ্ঘন করছে ওই প্রতিষ্ঠানগুলো। সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের জেরে সাময়িকভাবে সে দেশে বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছিল। ওই হামলায় আড়াইশোরও বেশি মানুষের নিহত হয়। আহত হয়েছিলেন আরও অন্তত ৫০০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102