ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কায় পৌঁছলেন বাংলাদেশ ক্রিকেট দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

শ্রীলঙ্কায় পৌঁছেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হকরা। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সোয়া তিন ঘণ্টার যাত্রার পর তারা দেশটিতে পৌঁছেন বলে জানা গেছে।

এর আগে শ্রীলঙ্কার উদ্দেশে সোমবার দুপুর সাড়ে ১২টায় দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রাথমিক স্কোয়াডের ২১ জন ক্রিকেটারের সঙ্গে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ মোট ৪১ জনের বিশাল বহর শ্রীলঙ্কা সফরে গেছে।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেই বাংলাদেশ দলের সবাই করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন। এখন কলম্বোর নেগোম্বোতে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইন শেষে শুরু হবে অনুশীলন।

১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। এরপর ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট ২১ এপ্রিল শুরু হবে। দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল। এই মাঠে এবারই প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

টেস্টের প্রাথমিক দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102