ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩৪ বার পঠিত

শ্রীলঙ্কায় হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বোয় অবস্থিত দেশটির প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছেন।

শনিবার স্থানীয় সময় দুপুরে বিক্ষোভকারীরা কলম্বোর চাথাম স্ট্রিটের সড়কে থাকা পুলিশ ব্যারিকেড টপকে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জলকামান ও গুলি ছুড়েও তাদের দমাতে পারেনি পুলিশ।

বিক্ষোভকারীরা বাসভবনে ঢুকে পড়লেও সেখানে তখন প্রেসিডেন্ট ছিলেন না। শনিবার কলম্বোতে বিক্ষোভ শুরুর আগেই বাসভবন প্রাঙ্গণ থেকে গোটাবায়াকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ডেইলি মিরর লঙ্কা।

বিবিসি জানায়, ইতিহাসের সবচেয়ে দু:সময় পার করছে দক্ষিণ এশিয়ার দেশটি। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শনিবার কলম্বোয় গণবিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।

ওই বিক্ষোভে অংশ নিতে দ্বীপদেশটির বিভিন্ন অংশ থেকে মানুষ রাজধানীতে গাড়ি, ভ্যান, বাসে করে ছুটে এসেছেন।

শনিবারের গণবিক্ষোভ ঠেকাতে পুলিশ শুক্রবার রাতে রাজধানীতে কারফিউ জারি করলেও বিক্ষোভকারীদের স্রোত ঠেকাতে পারেনি। বিরোধী দল ও মানবাধিকার গোষ্ঠীগুলোর চাপে শনিবার সকালে পুলিশ ওই কারফিউ তুলেও নেয়।

বর্তমান এই দুরাবস্থার জন্য দেশটির অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের দায়ী করছেন। গত মার্চ থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102