ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কা এখন নিম্ন আয়ের দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৫১ বার পঠিত

মধ্যম আয়ের দেশ থেকে নেমে নিজেদের নিম্ন আয়ের দেশ হিসেবে ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক অর্থ তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণের আশায় নিজেদের নিচে নামিয়েছে দেশটি। চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে এমন কৌশল বেছে নিয়েছে লঙ্কান সরকার। খবর- হিন্দুস্তান টাইমসের।

শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনের বরাতে মঙ্গলবার এ খবর দিয়েছে ভারতীয় এ সংবাদ মাধ্যম।

লঙ্কান মন্ত্রিসভার মুখপাত্র বলেন, নিম্ন আয়ের দেশ হিসাবে ঘোষণার ফলে ঋণ পাওয়া সহজ হবে। আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সরকারকে এ তথ্য দিয়েছে।

বান্দুলা গুনাবর্ধনে বলেন, আর্থিক সংকটের প্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে নিম্ন আয়ের দেশ হিসেবে শ্রীলঙ্কাকে ঘোষণা দেওয়ার অনুমোদন দেওয়া হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য জানায়নি বিশ্বব্যাংক।

প্রসঙ্গত, কোনো দেশের মাথাপিছু জাতীয় আয় ১০৪৫ ডলারের নিচে হলে তাদের নিম্ন আয়ের দেশ হিসেবে গণ্য করা হয়।

২০২১ সালে দ্বীপরাষ্ট্রটির মাথাপিছু আয় ছিল ৩ হাজার ৮১৫ ডলার। তখন নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পায় দেশটি। এরপর চলতি বছর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। মূল্যস্ফীতি, দুর্বল সরকারি অর্থব্যবস্থা ও করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি এই বিপর্যয় ডেকে আনে।

দেশটির রিজার্ভ নেমে আসে ২ বিলিয়ন ডলারে। এর ফলে লোডশেডিং; খাবার, ওষুধ ও জ্বালানিসংকটে পরে তারা। এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে ও তার পরিবারের সদস্যদের দুর্নীতিকে দায়ী করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাক্ষে ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102