ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টেই মাঠে নামবে সাকিব: পাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৫৩ বার পঠিত

অক্টোবরেই শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ। বাংলাদেশ দল তখন শ্রীলঙ্কা সফরে থাকবে। অক্টোবরের শেষদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, তাই সাকিবকে দ্বিতীয় টেস্ট থেকেই দলে পাওয়া আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিবের শাস্তির মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে ২৩ বা ২৪ সেপ্টেম্বর। এই সময়কালে নিষেধাজ্ঞায় থাকবেন বলে দলের সাথে শ্রীলঙ্কায় যেতে পারবেন না সাকিব, এমনকি অনুশীলনও করতে হবে আলাদা। তবে নিষেধাজ্ঞা ফুরিয়ে গেলে দলে ফিরতে কোনো বাধা নেই। তাই নভেম্বরের শুরুতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই খেলতে পারবেন তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দ্বিতীয় টেস্ট থেকেই সে খেলতে পারবে। এ মাসের শেষের দিকে সাকিব দেশে আসবে। অনুশীলনের জন্য সে বিকেএসপিকে বেছে নিয়েছে। দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও আমাদের কোনো কোচ আলাদাভাবে ওর সঙ্গে কাজ করতে পারবে।’

নিষেধাজ্ঞার মেয়াদ থাকবে বলে সাকিব টাইগারদের সাথে সফরে যেতে পারবেন না, যেতে হবে আলাদা। তবে শ্রীলঙ্কায় গিয়ে কোচদের সাহচর্য পাবেন। পাপন বলেন, ‘শ্রীলঙ্কায় সাকিব দলের সঙ্গে যেতে পারবে না। তবে আমরা চেষ্টা করব ওকে দ্বিতীয় টেস্টের ১০-১২ দিন আগে নিয়ে যেতে। ২৯ তারিখের আগ পর্যন্ত ওখানে আলাদা থেকেই অনুশীলন করল, কিন্তু আমাদের কোচরা তো দেখতে পাবে ওর কী অবস্থা। তারা প্রয়োজনে তাকে এককভাবে অনুশীলন করাতে পারবে। এগুলো ঠিকঠাকভাবে হলে অবশ্যই সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102