ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রেণিকক্ষে ময়লা: অধ্যক্ষ ও শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি অধ্যক্ষের নেতৃত্বে গঠিত মনিটরিং টিমের সদস্য।

করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম সকালে রোববার এই শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নির্দেশনা অমান্য করায় তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, এখন থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারপ্রাইজ ভিজিট চলবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো অবহেলা পেলে প্রতিষ্ঠান বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, করোনা ও ডেঙ্গি থেকে শিক্ষার্থীদের সুরক্ষাব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মরা আজ এখানে জানিয়ে এসেছি। তবে প্রায়শই না জানিয়ে সব জায়গায় যাব। কোথাও যদি কোনো অনিয়মের ব্যত্যয় দেখি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে সংশ্লিষ্ট শিক্ষক, অধিদপ্তরের কর্মকর্তা যেই থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। যারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে। যতটা ভালো পারা যায়, আমরা চেষ্টা করছি। বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোলরুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। যে কেউ এসব নম্বরে ফোন করে যদি জানান, যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যে কোনো রকম সমস্যা আছে আমরা তা সমাধানে ব্যবস্থা নেব।

এ সময় দীপু মনি বলেন, করোনার কারণে বন্ধ থাকায় ঘাটতি পূরণে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হবে। এ ছাড়া অবস্থা আরও ভালো হলে জেএসসি পরীক্ষাও হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান চলার সময় ফটকের বাইরে ভিড় না করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102