ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্লীলতাহানির চেষ্টাকালে স্কুলছাত্রীর কোপে যুবক আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি করতে গিয়ে ভুক্তভোগী ছাত্রীর কোপে মো. সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত ওই যুবক উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের আশ্রাফ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ জানুয়ারি) রাতে।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে ওই ছাত্রী তাদের বাড়ির দোতালায় বসে বই পড়ছিল। এসময় ওই যুবক তাদের ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে।

ঘটনার সময় চিৎকার করলেও তাকে ছাড়েনি যুবক। এসময় নিজেকে রক্ষা করতে দা দিয়ে যুবকের মাথায় কোপ দিয়ে নিজেকে শ্লীলতাহানি থেকে রক্ষা করে মেয়েটি। পরে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মোস্তফা কায়সার জানান, যুবকের মাথায় ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।

সাতকাছিমা বাজার সমিতির সভাপতি মো. পান্নু ফরাজী জানান, ঘটনাটি শুনেছি। তবে ছাত্রীর বাবা তাদের মানইজ্জতের কথা ভেবে কোন মামলা দিতে রাজি হননি। তবে যুবকের পরিবার থেকে দাবি করা হচ্ছে সে কিছুটা মানসিক প্রতিবন্ধী।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, বিষয়টি শুনেছি। তবে কোন মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102