ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ষাঁড়ের হামলায় সাবেক এমপি বদি আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

এবার ষাঁড়ের গুঁতো খেয়ে ও পদপিষ্ট হয়ে আহত হলেন কক্সবাজার-৪ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

রোববার (২৭ নভেম্বর) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোড সংলগ্ন সমুদ্র সৈকতে লড়াইরত ষাড়ের আঘাতে আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘স্থানীয় দুই যুবক ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেন। সেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বদি। সে সময় তিনি লাল রঙের টি-শার্ট পরিহিত ছিলেন। লড়াইয়ের একপর্যায়ে একটি উন্মত্ত ষাঁড় তার দিকে ছুটে আসে এবং শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় ষাঁড়ের পায়ে পিষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত। বর্তমানে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন। ‘

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102