ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন: বিএনপিকে কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৬ বার পঠিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ফটো

ষড়যন্ত্রের সব পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৭ মার্চ) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে না এলে আওয়ামী লীগ নয়, একদিন বিএনপিকেই মাঠ ছেড়ে পালাতে হবে। তারেক রহমানও কিন্তু মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।

অতীতের চেয়ে বর্তমান আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি ধমকের সুরে কথা বলছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। কিন্তু বিএনপি যত দাবি করুক, আগামী নির্বাচন হবে সংবিধান মেনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে বাংলাদেশ এক দশক আগেও ছিল বিদ্যুৎ সুবিধার বাইরে, সেই বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। যে বিশ্বব্যাংক নানা অপবাদ দিয়ে পদ্মা সেতুর প্রকল্প থেকে সরে গেছে, তারা এখন তাদের ভুল প্রকাশ্যে স্বীকার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনা উদ্যোগের ফলে সবই সম্ভব হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102