ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংক্রমণ না কমলে হাসপাতালে বেড বাড়িয়ে লাভ হবে না : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে না পারলে হাসপাতালে শয্যা বাড়িয়ে লাভ হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি এক হাজার শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতাল’র কাজ পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী।

চেষ্টার ক্রটি নেই দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ কমাতে চাইলে লকডাউন মেনে চলতে হবে।’ এছাড়া সংক্রমণ কমাতে সরকারি বিধি-নিষেধ অমান্য করা যাবে না বলেও মন্তব্য করেন জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যে হারে মানুষ সংক্রমিত হচ্ছে, এভাবে চলতে থাকলে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করেও কোনও লাভ হবে না। আমরা খোঁজ নিয়েছি যারা স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারাই বেশি সংক্রমিত হয়েছেন। এখন নিজেদের পরিবার এবং পুরো সমাজকে সংক্রমিত করছেন।’

করোনা পরিস্থিতিতে রাজধানীর মহাখালীর কাঁচা বাজার স্থানান্তরের উদ্দেশে নির্মিত এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা এ স্থাপনাটি এতদিন করোনা আইসোলেশন সেন্টার এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাব হিসেবে ব্যবহৃত হতো। এখন সেখানে এক হাজার শয্যা বিশিষ্ট করোনা বিশেষায়িত হাসপাতাল চালু করা হচ্ছে। এখানে ২০০টির বেশি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে।

এপ্রিলের শেষ দিকে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। হাসপাতালটি চালু হলে একসঙ্গে ১ হাজার ২শ’র বেশি করোনা রোগী চিকিৎসা নিতে পারবে।

এদিক, আজ মঙ্গলবার (৬ এপ্রিল) করোনা শনাক্ত ও মৃত্যুর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড হয়েছে। মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৬ জন এবং শনাক্ত হয়েছেন ৭ হাজার ২১৩ জন। করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩৮৪ জনে এবং দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102