ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংক্রমণ প্রতিরোধ করছে ফাইজার-মাডার্না: গবেষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার ও মাডার্নার টিকা কার্যকরভাবে সংক্রমণ প্রতিরোধ করছে। শুধু অসুস্থতা রোধ নয়, প্রথম ডোজ প্রদানের ২ সপ্তাহ পর শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করছে বলে একটি গবেষণায় তথ্য উঠে এসেছে। ব্লুমবার্গ।

সোমবার যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) কর্তৃক প্রকাশিত একটি গবেষণায় বলা হচ্ছে টিকার দুই ডোজ প্রদানের পর সংক্রমণ থেকে ৯০ শতাংশ সুরক্ষা পওয়া যাচ্ছে। এর আগে ক্লিনিক্যাল ট্রায়ালের পরীক্ষার ফলাফল প্রকাশ করে বলা হয়েছিল যে, টিকার ডোজ অসুস্থতা প্রতিরোধ করে হাসপাতালে ভর্তি ও মৃত্যু হ্রাস করে থাকে।

গবেষণায় বলা হয়, টিকাগুলো আরএনএ প্রযুক্তি দিয়ে তৈরী করা হয়েছে যা প্রকৃতপক্ষে সংক্রমণ প্রতিরোধে কাজ করে থাকে। এরআগে ইসরাইলের এক গবেষণায় বলা হয়েছিল ফাইজারের এক ডোজ টিকা ৮৫ শতাংশ পর্যন্ত সংক্রমণ প্রতিরোধ করে থাকে।

সিডিসি পরিচালক রচেল ওয়ালেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, এ গবেষণা ‘ব্যাপক উৎসাহব্যাঞ্জক’ এবং এতে প্রাপ্ত নতুন তথ্যগুলো করোনা থেকে সুরক্ষা ও ডোজ গ্রহণের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে।

যদিও গবেষণাটি ভাইরাস প্রতিরোধে এবং অর্থনীতি সচল করতে কার্যকারিতার সুখবর দিচ্ছে, তবুও স্বাস্থ্যবিদরা উদ্বেগ প্রকাশ করছেন। আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু আবারো বাড়ছে আমেরিকায়। সিডিসি সতর্ক করে বলেছে বিশ্বের বিভিন্ন দেশে আবারো নতুন করে সংক্রমনের ঢেউ বাড়ার সম্ভাবনা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102