ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই: সেনাপ্রধান

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পঠিত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন সেনাপ্রধান।

এ সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে।

সেনাপ্রধান বলেন, দেশের ২০ জেলায় ৩০টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, পুলিশ ট্রমার মধ্যে রয়েছে। ট্রমা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102