ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সংঘর্ষের ভিডিও ধারণ করায় খুব কাছ থেকে গুলি করা হয় মুজাক্কিরকে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বার্তা বাজারের নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক বুরহান উদ্দিন মুজাক্কির। এসময় আহত হয়েছেন অর্ধশতাধিক। গুরুতর আহত মুজাক্কিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় উপাজেলার চাপরাশিহাট এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত মুজাক্কিরের বড় ভাই প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা বাজারকে জানান, সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে উপস্থিত ছিল মুজাক্কির। তখন সেখানে অস্ত্রহাতে সন্ত্রাসীরা মহড়া দিচ্ছিল। সেই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে ফেলে সে। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাঁধা দিলে খুব কাছ থেকে তাকে গুলি করে সন্ত্রাসীরা। একপর্যায়ে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুতি নেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

এসময় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ে দিকে যায়। হঠাৎ করে ওই মিছিলে আবদুল কাদের মির্জার সমর্থক জামাল উদ্দিন লিটনসহ কিছু লোক বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় বার্তা বাজারের নোয়াখালীর নিজস্ব প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন।

#বার্তাবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102