ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল কুরআনে হাফেজের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হাউদপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হরিপুর বাজারে রবিবার দিবাগত মধ্যরাত থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ থামাতে গিয়ে মারা গেছেন সালেহ আহমদ নামে একজন কুরআনে হাফেজ ও মাওলানা।

সোমবার সকাল ৭টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়া লোকজনের হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। সালেহ আহমদ উপজেলার হাউদপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিক আহমদ ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে হরিপুর বাজারে রবিবার দিবাগ রাত দেড়টার থেকে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের টানা ৮ ঘণ্টার এ সংঘর্ষ থামাতে গিয়ে সোমবার সকাল ৭ টার দিকে সালেহ আহমদসহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের উপর নির্মমভাবে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাওলানা সালেহ আহমদ। এ ঘটনায় আরো কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

এ ঘটনার জেরে হাউদপাড়া গ্রামের বাসিন্দারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেছেন। তারা আরও মারামারির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। যেকোনো সময় সংঘর্ষ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

তবে শেষ খবর পাওয়া (সোমবার দুপুর ১টা) পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে গেছেন আছেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102