ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংঘাত-সংঘর্ষে সাধারণ সিরীয়দের মানবেতর জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

১০ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের যে আগুন জ্বলে উঠেছিলো, তা এত বছরেও নেভেনি। দিনের পর দিন আলোচনা আর সংলাপ কোন মতেই পারেনি বিবাদমান পক্ষগুলোকে ঐকমত্যে আনতে। বিশ্ব পরাশক্তিগুলোর ভূ-রাজনৈতিক খেলায় মানবেতর জীবন যাপন করছে সাধারণ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরীয় শিশুরা।
রাজকাহন
উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর আর দশটা শিশুর মতই একজন আবু রাদান। তবে পার্থক্যটা অন্যখানে। আসাদবিরোধী আন্দোলনের সময় জন্ম নেয়া ১০ বছরের আবু রাদান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিন বোন আর বাবা, মাকে নিয়ে শরণার্থী শিবিরের একটা তাবুতেই বসবাস করতে হয় তাকে। যে বয়সটা হেসে খেলে বেড়ানোর কথা, সিরীয় গৃহযুদ্ধ সেই বয়সেই তাকে ঠেলে দিয়েছে জীবন সংগ্রামে।

দিনের আলো ফুটতেই, তীব্র শীতের মধ্যেই রাদানকে ছুটতে হয় কারখানার দিকে। কোন কোন দিন শীতের সঙ্গে যুক্ত হয় বৃষ্টি কিংবা তুষারপাত। তুর্কি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রতিদিন হাড়ভাঙা খাটুনি শেষে মজুরি জোটে মাত্র ১৩ ডলার।

সিরীয় শরণার্থী আবু রাদান বলেন, প্রতিদিন ভোর ৬টায় কাজে যেতে হয়। বেশিরভাগ সময়ই হেঁটে। কাজ থেকে ফিরি সেই সন্ধ্যেবেলা। এত ক্লান্ত থাকি, এসেই খেয়েদেয়ে ঘুমিয়ে পড়তে হয়। ভীষণ কষ্টের এই জীবন।

দু’বছরের বেশি সময় ধরে হৃদরোগে আক্রান্ত আবু রাদানের বাবা ইউসেফ রাদান জানান, গ্রাম ছেড়ে এসেছি বহু বছর। আমাদের যা ছিলো সবই যুদ্ধে শেষ হয়ে গেছে। দুই বছর ধরে আমিও বেকার। পরিবারের মুখে খাবার জোটানোই মুশকিল। বাধ্য হয়েই রাদানকে কাজে দিতে হয়েছে। কয়েকদিনের মধ্যে ওর ছোট বোনটাকেও কাজে পাঠাতে হবে। কী যে দুর্দশায় আছি বলে বোঝাতে পারবো না।

ইউনিসেফের তথ্যমতে, যুদ্ধ আর সংঘাতে প্রায় ২৫ লাখ সিরীয় শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। অনিশ্চিত জীবনে স্কুলে যাওয়ার স্বপ্ন তাই অনেকটাই ফিকে আবু রাদানের কাছে।

আবু রাদান আরো বলেন, আমাদের একটা সুন্দর বাড়ি ছিলো। প্রতিদিন বন্ধুদের সাথে স্কুলে যেতাম। কিন্তু ওরা আমাদের বাড়ি আর স্কুল দুটোই ধ্বংস করে দিয়েছে। আমার কাজ করতে একদমই ভালো লাগে না। আবারো স্কুলে যেতে চাই।

জাতিসংঘ বলছে, সিরিয়ার ৯০ শতাংশ শিশুরই মানবিক সহায়তা প্রয়োজন। গেল বছরের চেয়ে যা বেড়েছে ২০ শতাংশ। সংস্থাটি আরো বলছে, দেশটিতে শিশুদের প্রতি সহিংসতার ৭৫ শতাংশই হত্যা, অঙ্গচ্ছেদ, জোর করে যুদ্ধে পাঠানো ও যৌন নির্যাতন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102