ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংবাদকর্মী মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

সাবেক সংবাদকর্মী মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি রাজু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

তার মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়ার ছেলে। তিনি একাধিক মাদক মামলার আসামি।

র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, শনিবার দিনগত রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের গোলাবাড়ি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিরা অবস্থান নিয়েছেন, এমন খবর পেয়ে র‍্যাবের টহল দল সেখানে অভিযানে যায়। এসময় টের পেয়ে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রারীরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানতে পারি, ওই ব্যক্তি মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী ও মাদক কারবারি রাজু। এ ঘটনায় র‍্যাবের একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেজর সাকিব আরও বলেন, আমরা ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছি।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকা সংলগ্ন হায়দ্রাবাদনগরে নাইমকে গুলি করে হত্যা করা হয়। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশারফ সরকারের ছেলে। গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া হলেও তারা সপরিবারে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতো। সাংবাদিকতা ছাড়ার পর পুলিশ, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সোর্স হিসেবে কাজ করতেন নাইম। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের বেশ কয়েকটি চালান জব্দ করে কয়েকজন মাদক বিক্রেতাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যদের দাবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102