ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘যারা বাংলাদেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।’

শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কারণ, আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে। সে জন্য আমাদের দল প্রতিজ্ঞাবদ্ধ। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর ঊর্ধ্বে কেউ নয়। যারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।

নতুন বিচারকদের উদ্দেশে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সব জুলুম-নির্যাতন নির্মূল করা সম্ভব হবে। শাসক-শাসিতের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। সেই লক্ষ্যেই পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা ও আইন সচিব গোলাম সারোয়ার।

অনুষ্ঠানে নবীন বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102