ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংলাপে অংশ নিতে বঙ্গভবনে জাতীয় পার্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

পরবর্তী নির্বাচন কমিশন গঠনের কাজ শুরু করতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংলাপে বসতে যাচ্ছেন। তাই প্রথম দল হিসেবে বঙ্গভবনে গেছে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার সংলাপের জন্য বিকাল পৌনে ৪টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্যরা হলেন দলের চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সালমা ইসলাম এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধী বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরেরে ১৪ ফেব্রুয়ারি। নতুন কমিশন গঠনের জন্য সংসদে প্রতিনিধিত্বশীল রাজনেতিক দলগুলোর মতামত জানতেই রাষ্ট্রপতির এ সংলাপ।

গত ২০১৬ সালের সংলাপে জাতীয় পার্টির রাষ্ট্রপতির কাছে ৫ দফা প্রস্তাব দিয়েছিল। এবারও তারা রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেবে বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102