ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংশ্লিষ্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রোববার (১৪ মে) সংশ্লিষ্ট চার অঞ্চলের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ থাকবে। এই চার শিক্ষাবোর্ডের আওতাধীন জেলাসমূহে তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ রোববার বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে মোখার কারণে ৬ শিক্ষাবোর্ডে রবি ও সোমবার (১৪ ও ১৫ মে) দুদিনের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রবি ও সোমবার অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে অন্যান্য বোর্ডে ওইদিনের পরীক্ষা যথারীতি হবে। এছাড়া স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102