ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংসদ বসছে ৩০ অক্টোবর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পঠিত

চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর রোববার শুরু হচ্ছে। ওই দিন বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে।

বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।

করোনা পরিস্থিতির কারণে অতীতের মতো এবারো স্বাস্থ্যবিধি মেনে চলবে অধিবেশন। যাদের কোভিক পরীক্ষায় নেগেটিভ সনদ থাকবে, তারাই অধিবেশনে যোগ দিতে পারবেন। এজন্য অধিবেশনের আগে সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

এবারের অধিবেশন কতদিন চলবে- তা ঠিক হবে অধিবেশন শুরুর দিন অনুষ্ঠিতব্য কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। তবে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মতে, নিয়ম রক্ষার এই অধিবেশনের মেয়াদ পাঁচ থেকে সাত কার্যদিবস হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102