ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংসদ সদস্য মমতাজের স্বামীর গাড়িতে হামলা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪১ বার পঠিত

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী ডা. এএসএম মঈন হাসানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ আগস্ট) রাতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- সিংগাইরের গাজিন্দা গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০), হযরত আলীর ছেলে মোসলেম উদ্দিন, মধ্য ধল্লা গ্রামের শুকুর আলীর ছেলে মো. রুবেল, ফিরোজ মুন্সির ছেলে মো. আশরাফ আলী, বাস্তা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন, আনোয়ার আলীর ছেলে পাঙ্গা জসিম। এছাড়া অভিযোগে অজ্ঞাত আরও ২-৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. এ এস এম মঈন হাসানের ওপর হামলার ঘটনায় ২৬ আগস্ট একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102