ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সকালেই ঝুমবৃষ্টি রাজধানীতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত
Transparent umbrella under rain against water drops splash background. Rainy weather concept.

আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। দিনের শুরুতেই সেই শঙ্কা সত্যি হলো। সকাল থেকেই মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। দেখা মেলেনি সূর্যের। সকাল ৮টার দিকেই নামে ঝুমবৃষ্টি। প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় বৃষ্টি। এ সময় আকাশে বিদ্যুৎ চমকাতে দেখা যায়।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় অফিসগামী লোক কম ছিল। ফলে যাত্রীদের ভোগান্তি কম দেখা গেছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের বৃষ্টিতে কিছুটা ভিজেই অফিস যেতে হয়েছে।

সকালে বৃষ্টির ফলে দেশজুড়ে বয়ে যাওয়া দাবদাহ কমেছে। বৃষ্টির পাশাপাশি আকাশ মেঘলা থাকতে পারে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমতে পারে। এ ছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে।

ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102