ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সকালের নাস্তা দিতে দেরি, পুত্রবধূকে গুলি করলেন শ্বশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

প্রায় দুপুর হয়ে যাচ্ছে। তবুও সকালের নাস্তা দেওয়া হয়নি। এমনকি চা-ও। এজন্য রেগে গিয়ে নিজের পুত্রবধূকে গুলি করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। খবর এনডিটিভির।
ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে। ৪২ বছর বয়সী ঐ পুত্রবধূর পেটে গুলি লেগেছে। তিনি শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সন্তোষ ঘাটেকার জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা (খুনের চেষ্টা) ও ৫০৬ ধারায় (অপরাধমূলক ভয় দেখানো), ছাড়াও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

অভিযুক্তের আরেক পুত্রবধূর দায়ের করা মামলার বরাত দিয়ে ঐ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। এরপর পরিবারের অন্য সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

ঐ শ্বশুরের নাম কাশীনাথ পাণ্ডুরাং পাটিল। ৭৬ বছর বয়সী এ অভিযুক্ত এখনো গ্রেফতার হননি। এ ঘটনার পেছনে কারো উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102