ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সকালে অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন, সন্ধ্যায় পুনঃসংযোগ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ অফিসের দায়িত্বে থাকা লোকজনকে ম্যানেজ করে অন্যজনের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধ দুইটি ইটভাটায় পরিচালনা করে আসছেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মিরাজ-১ ও মিরাজ-২ ইট ভাটার মালিক দানেশ আলী।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ মার্চ) উপজেলার দুওসুও ইউনিয়নের ইটভাটা এলাকায় অভিযান পরিচালনা করে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। প্রমাণ পাওয়ার পরও লোক দেখিয়ে ৫শ’ টাকা জরিমানা আদায় করলেও সংযোগটি বিচ্ছিন্ন না করায় বিষয়টি নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগকারী ওই এলাকার বাসিন্দা রেজওয়ানুল হক জানান, বারেক নামে এক ব্যক্তির আবাসিক মিটার থেকে বাঁশ দিয়ে তার লাগিয়ে অবৈধ ইট ভাটায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিল ইট ভাটার লোকজন। আমি বালিয়াডাঙ্গী জোনাল অফিসে অভিযোগ দিলে মাত্র ৫শ’ টাকা জরিমানা করে সকাল বেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সন্ধ্যায় পুনরায় বিদ্যুতের সংযোগ লাগিয়ে দেয় পবিসের লোকজন।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের লোকজনকে ম্যানেজ করে বিদ্যুৎ ব্যবহার করছিল ইট ভাটার মালিক দানেশ। তাছাড়া এতবড় একটি ইটভাটা দীর্ঘ ৬ বছর ধরে পরিচালনা করছে মিটার বিহীন। এটা কিভাবে সম্ভব? উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন অল্প কোনো অনিয়ম পেলেই ১০-২০ হাজার জরিমানা আদায় করে। এ ঘটনায় একবারে ব্যতিক্রম। তাতে বোঝা যায় পল্লীৎবিদ্যুতের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসের প্রকৌশলী ফেরদৌস আলম মুঠোফোনে জানান, অন্যজনের মিটার থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করার নিয়ম অনুযায়ী ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

মিরাজ ১ ও মিরাজ ২ এর নিজস্ব কোন বৈদ্যুতিক মিটার না থাকার বিষয়টি স্বীকার করে তিনি জানান, সংযোগ নেওয়ার জন্য আবেদন করেছেন। সেটি প্রক্রিয়াধীন। অন্য কোনো বিষয় জানার থাকলে অফিসে আসেন।

ইট ভাটার মালিক দানেশ আলী মুঠোফোনে জানান, এমনিতেই অনেক চাপে আছি। আপনারা আর কিছু লেখালেখি করিয়েন না। মিটারের মালিক আব্দুল বারেক সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

এর আগে গত ৯ মার্চ অবৈধ ওই দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মো. গোলাম রব্বানী। ২ লাখ টাকা জরিমানাসহ ৩০ দিনের মধ্যে ভাটা সরিয়ে নিতে নির্দেশ দেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102