ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সকাল সকাল বড় দু’টি বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সকাল বড় দু’টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দূরবর্তী এলাকায় আরেকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে কিয়েভে থাকা সিএনএনের একটি টিম।

ইউক্রেন সরকারের একজন উপদেষ্টা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী শহরকে টার্গেট করে মিসাইল ছোঁড়া হয়েছে।

সাংবাদিকদের টেক্সট মেসেজর মাধ্যমে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের উপদেষ্টা অ্যান্তন গেরাসেঙ্কো এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্রুজ বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে কিয়েভে হামলা অব্যাহত রয়েছে।

এদিকে বৃহস্পতিবার প্রথম দিনের লড়াই শেষে ইউক্রেনের অন্তত ১৩৭ জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় আহত হয়েছে ৩১৬ জন সৈন্য।

অন্যদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, অন্যান্য রাষ্ট্রগুলো ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে সমর্থন করতে ‘ভয়’ পাচ্ছিল। দৃশ্যত ক্লান্ত জেলেনস্কি বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের গ্যারান্টি দিতে প্রস্তুত কে? সত্যি বলতে, সবাই ভয় পায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102