ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সঙ্গীর ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাছে সঙ্গীর ছুরিকাঘাতে পুলিশের একজন সোর্স নিহত হয়েছেন। নিহতের নাম আশরাফুর রহমান (৬০)। তার বাড়ি বরিশালের গৌরনদীর উপজেলার মহিষা গ্রামে।

সোমবার (১১ জুলাই) বিকালে শ্যামল নামের একজন তাকে ছুরিকাঘাত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। শ্যামল পেশায় একজন কসাই।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) জাকির হোসেইন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আগেও তাস খেলা নিয়ে শ্যামল-আশরাফুর রহমানের মধ্যে ঝগড়া হয়েছে। ঈদের দিনও তাদের মধ্যে বিতণ্ডা হয়। এর জেরে থানার পাশে বুলু মিয়ার মাছের আড়তে শ্যামল সুযোগ বুঝে আশরাফকে ছুরিকাঘাত করে।

তিনি আরও জানান, আশরাফ নানা ধরনের পেশায় জড়িত থাকলেও মূলত আইনশৃংখলা রক্ষা বাহিনীর সোর্স হিসাবে কাজ করত। শ্যামল আর আশরাফ প্রায়ই একসঙ্গে চলাফেরা করত। শ্যামলকে গ্রেফতারে মাঠে একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য আশরাফের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102