ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সঙ্গী বদল করে যৌনতা, জড়িত অন্তত ১০০০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৪ বার পঠিত

পুরুষ বা স্ত্রী সঙ্গী বদল করে যৌনতার এক চক্রের হদিশ পেল ভারতের কেরালা রাজ্যের পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাত জনকে তারা গ্রেফতার করেছে। রাজ্য জুড়ে এই চক্র ছড়িয়ে পড়েছে বলে পুলিশের আশঙ্কা।

মূলত সমাজের ধনী এবং অভিজাত সমাজেই এই প্রবণতা ছড়িয়ে পড়েছে বলে ধারণা পুলিশের। প্রথমিক তদন্তে অনুমান, অন্তত এক হাজার নারী-পুরুষ এই চক্রে জড়িত। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, কারুকাচল থানায় এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী তাঁকে জোর করে অন্য পুরুষদের সঙ্গে সহবাসে বাধ্য করতে চাইছিলেন।

কায়ামকুলাম এলাকা থেকেও এই ধরনের অভিযোগ আগে এসেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানতে পেরেছে, নেট মাধ্যম ব্যবহার করে একদল লোক প্রথমে টেলিগ্রাম অ্য়াপ বা মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপে ঢুকে পড়ে নারী-পুরুষদের সঙ্গে বন্ধু পাতিয়ে অনেককে এই কাজে প্ররোচিত করছে বলে অনুমান।

যৌনজীবনের একঘেয়েমি কাটাতে এই ধরনের প্রস্তাব একটা বড় অংশের মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে বলে তা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা পুলিশের।

চেঙ্গাচেরির ডেপুটি পুলিশ সুপার আর শ্রীকুমার জানান, অভিযুক্তেরা অধিকাংশই আলাপুঝা, কোট্টায়াম, এর্নাকুলামের মতো জেলার বাসিন্দা। অভিযোগকারী মহিলার স্বামী ছাড়া আরও ছ’জনকে পুলিশ গ্রফতার করেছে। তবে এর সঙ্গে যুক্তদের সংখ্যা অনেক বেশি বলে পুলিশ নিশ্চিত। সংখ্য়াটা এক হাজারের উপর বলে তাদের প্রাথমিক অনুমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102