ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সঠিক ইতিহাস জানতে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখার আহ্বান ছানুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

‘মুজিব: একটি জাতির রূপকার’, সিনেমাটি দেখে আবেগাপ্লুত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে নির্মিত চলচ্চিত্রটি উপভোগ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

১৬ অক্টোবর সোমবার দুপুরে শহরের রঘুনাথবাজারস্থ রূপকথা সিনেমা হলে জেলার তিনশতাধিক শ্রেণী পেশার মানুষ ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ওই চলচ্চিত্রটি দেখেন।

এসময় শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যন সাবিহা জামান শাপলা ও জেলা পরিষদ সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ আরো অনেকে।

ওইসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ছানোয়ার হোসেন ছানু বলেন, মুক্তিযুদ্ধ, বায়ান্নর ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হলে সবারই ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করা উচিৎ। তিনি দলমত নির্বিশেষে সবাইকে এ ছবিটি দেখার জন্য আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102