ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সত্যিই কি মেসিদের কটাক্ষ করে মন্তব্য করেছেন নেইমার?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৫ বার পঠিত

কাতার বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে দুর্দান্তভাবে ফাইনালিসিমা ট্রফি জিতে বাকি বিশ্বকে সতর্কবার্তা দিল আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো দিবালার গোলে ইতালিকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।

লন্ডনের ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের এ লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য রেখে খেলেছে আর্জেন্টিনা। ফাইনালিসিমায় অপ্রতিরোধ্য ছিলেন লিওনেল মেসিও। ইতালির বিপক্ষে দুর্দান্ত খেলেছেন তিনি। ফাইনালিসিমা ট্রফি জেতার বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে মেসিদের ড্রেসিংরুমেও।

এক বছরের মধ্যে দ্বিতীয় শিরোপার উল্লাসে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও টেনে আনে আর্জেন্টিনার খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?’ আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদযাপন স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ব্রাজিলের ভক্ত-সমর্থকরা।
আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে নিরবতা ভেঙেছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও। বলা হয়, ইনস্টাগ্রামে “futility” নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার সেই গান গেয়ে উদযাপনের স্থিরচিত্র। সেখানে মেসিদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, “Ganharam a copa do mundo?” পর্তুগিজ এই মন্তব্যের অর্থ দাঁড়ায় ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

দাবি করা হয়, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেইমারের সেই কমেন্ট। সেই মন্তব্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ ব্যতীত ব্যক্তি ও খেলোয়াড়ি জীবনে মেসি ও নেইমার খুবই কাছের বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন তারা। এখন রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ে। যেখানে মেসি ছাড়াও অ্যাঞ্জেল ডি মারিয়া, লেওনার্দো পারেদেসদের সঙ্গে খেলেন নেইমার।

সূত্র : ডেইলি মিরর ও ইয়াহু ই-স্পোর্টস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102