ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্তানের জন্য মায়ের আর্তনাদে ঘাটে ফিরল ফেরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪৫ বার পঠিত

করোনাভাইরাসের দ্বিতীয় ডেউয়ের তোপের মুখেও ঈদে বাড়ি ফিরতে কোনো বাধাই মানছে না মানুষ। বিজিবি মোতায়েনের পরও ঘরমুখো মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না। রাস্তায় রাস্তায় ভোগান্তি ও করোনার ঝুঁকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গন্তব্যে ফিরছে মানুষ।

দীর্ঘ অপেক্ষার পর ফেরি ছেড়ে যাচ্ছে। তাই দূর্ঘটনার শঙ্কা উপেক্ষা করে যেভাবেই হোক বাড়ি যেতে হবে। যে যেভাবে পারছে ভীড় ঠেলে উঠছে ফেরিতে। তিল ধারণের ঠাই নেই ফেরিগুলোতে। কোনোরকমে গুটিশুটি হয়ে একটুখানি স্থান করে নিচ্ছেন সবাই।

মা ও নানির সঙ্গে ঘাটে এসেছিল একটি ছোট শিশু। বাড়ি যাবার উদ্দেশ্যেই শিমুলিয়া ঘাটে এসেছে তারা। শত চেষ্টা করে ফেরিতে উঠেছিল শিশুটির মা। তবে মা কোনোরকমে ফেরিতে উঠতে পারলেও ডাঙায় রয়ে যায় ছেলে ও তার নানি। নানির চোখে অনিশ্চয়তা নাতিকে নিয়ে মেয়ের কাছে পৌছাতে পারবেন কিনা। এদিকে অসহায় চোখে মায়ের চলে যাওয়া দেখছিল শিশুটি। অবশেষে মায়ের আর্তনাদে আবারো ঘাটে ভিড়ানো হয় ফেরিকে। আনন্দ আত্মহারা মা শেষপর্যন্ত ছেলেকে নিয়েই বাড়ি ফিরে।

এ নিয়ে শিশুটির মা বলেন, আমি ফেরি লোকদের বলছি আমার ছেলে ঘাটে রয়ে গেছে। পরে তারা আমাকে এখানে পৌছে দেয়।

এমন হাজারো মানুষের ভীড় ঠেলে বহু কষ্টে করোনার ঝুঁকি উপেক্ষা করে বাড়ি যেতে ব্যাকুল মানুষজন। শিমুলিয়া ঘাটে ঘুরে এমন চিত্রই চোখে পড়ছে বেশ কদিন ধরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102